সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন

ঢাকা ডায়েরি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)।

২২ আগস্ট (শনিবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (গাকৃবিশিস) সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, গভীর জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব তাঁকে জাতীয় নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে।

বিপুল ভোটে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে গাকৃবিশিস নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তিনি সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে গাকৃবিশিস আরও প্রত্যাশা করে যে, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে।

বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করবেন— এটাই দেশবাসীর প্রত্যাশা।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। সেই সাথে তাঁর বলিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আরও বেগবান হবে— এই প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ