ঢাকা ডায়েরি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এক অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করেন।
শুক্রবার (২১ আগস্ট) উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে স্বীকৃত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তাঁর মতো একজন বর্ষীয়ান রাজনীতিক রাষ্ট্রপ্রধান পদে নির্বাচিত হওয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জাতির অবিচল আস্থার প্রতিফলন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মহামান্য রাষ্ট্রপতির গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একইসঙ্গে ডুয়েটের আচার্য হিসেবে তাঁর দূরদর্শী দিকনির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী গবেষণার প্রসার এবং তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহার নতুন মাত্রা পাবে, যা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে দেবে।
সংবাদ প্রেসবিজ্ঞপ্তি।




