সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব

এম রানা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলা শাখার নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. সেলিম আজাদ-কে সভাপতি এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব-কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৮৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
গেল রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি জানান দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
এছাড়া দলীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কমিটিকে বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

গাজীপুর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. সেলিম আজাদ তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্টে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি লেখেন: গাজীপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রাম, গণমানুষের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করে যাব। এ জন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ