ঢাকা ডায়েরি ডেস্ক: গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ধারালো অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গাছা থানাধীন বসুরা এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ নাছির মোল্লা (৩৪) এবং মোঃ তরিকুল ইসলাম অপু (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বসুরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের একটি দল সেখানে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি ২টি অত্যন্ত ধারালো লোহার ‘সামুরাই’ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





