সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য

ঢাকা ডায়েরি ডেস্ক:
কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এই অভিমত ব্যক্ত করেছেন।

 

শনিবার (২৫ জুলাই) ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব ‘ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গণিত আধুনিক প্রযুক্তির মূল চালিকাশক্তি প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল বলেন, আজকের এই কার্নিভাল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের যুক্তিবাদী ও বিশ্লেষণী মনন গঠনের অন্যতম প্লাটর্ফম।

 

তিনি আরও উল্লেখ করেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং, তথ্য ও সাইবার সিকিউরিটি, মহাকাশ গবেষণা, জলবায়ুর পূর্বাভাস, চিকিৎসাবিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং এবং জটিল প্রকৌশল নকশার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে গাণিতিক মডেলিং। মানব সভ্যতার অগ্রযাত্রায় গণিতের ভূমিকা অনস্বীকার্য। ডুয়েট সবসময় মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে উৎসাহিত করে মন্তব্য করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এখানকার প্রতিভাবান শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

 

এর আগে সকালে ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, গণিত হলো বিজ্ঞানের ভাষা। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি ভালোবাসা গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে যেকোনো জটিল সমস্যার সমাধানে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

 

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

 

গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, পরিচালক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক, পরিচালক (অর্থ), বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, সহযোগী পরিচালক, ডুয়েট ছাত্র কল্যাণ দপ্তর। অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), ডুয়েট।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ডুয়েট ম্যাথ ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আজমল হোসেন, ম্যাথ ক্লাবের সভাপতি আবদুল ওয়াদুদ রতন এবং সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

 

দেশজুড়ে শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ, সারাদেশের প্রায় ১৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এই কার্নিভালে অংশগ্রহণ করে। দিনব্যাপী তারা গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং ম্যাথ গেমস-এর মতো আকর্ষণীয় পর্বে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।

 

বিকেলে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার হস্তান্তরের মাধ্যমে দিনব্যাপী এই ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভালের সফল সমাপ্তি ঘটে।
সংবাদ প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ