সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি দেখিয়ে এক বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ‘কোনাবাড়ী বাসিন্দা’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন মোঃ আবির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

                                                                     

এ ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবির হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় বসবাস করতেন।

অভিযোগ রয়েছে, পড়াশোনার পাশাপাশি তিনি ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

                                                         

মামলার বাদী বিএনপি নেতা মো. মামুনুর রশীদ মামুন অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আবির ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকিও দেওয়া হয়।

এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার ভাই আরিফের বিরুদ্ধেও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকাসংক্রান্ত বিস্তর অভিযোগ রয়েছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ