সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

ইউজিসি আবাসিক ভবন নির্মাণে ডুয়েটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জজুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের নকশা ও পরিকল্পনা প্রণয়নে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউজিসি।

বৃহস্পতিবার (২রা জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস (সিআরটিএস) আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রস্তুত করবে।

অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে ভবনটির নির্মাণ শেষ করে বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে আস্থা রেখে ডুয়েটকে প্রকল্পটির দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় তা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, জি-টু-জি পদ্ধতিতে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে।

এ সময় ইউজিসির সদস্য, সচিব, বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডুয়েটের উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডুয়েটের পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ডুয়েটের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ইউজিসি চেয়ারম্যান। সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ