সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, অর্ধশতাধিক হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত প্যানএশিয়া ক্লদিং  লিমিটেড কারখানার অর্ধ শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়,  ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড  তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদানের পর হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। দেখাদেখি আরো বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সোমবার সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে চিকিৎসার জন্য তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তো আদর চিকিৎসা চলছে।

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন,  আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান বলেন, শ্রমিকরা গণ মনস্তাত্ত্বিক রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন  জানিয়েছেন, হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকরা মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছে। সবাই আশঙ্কা মুক্ত আছেন। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের ভর্তি হওয়ার খবর পেয়েছি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ