সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

পুলিশের সামনে টেন্ডার বাক্স লুট

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি নিলামকে কেন্দ্র করে অরাজকতা ঘটে গেছে। পুলিশের উপস্থিতিতেই টেন্ডারবাক্স লুট হওয়ার ঘটনা ঘটে গেছে।

অভিযোগে জানা গেছে, একটি ব্যবহার অযোগ্য নিলামকে কেন্দ্র করে মালামাল বিক্রির অরাজকতা ঘটে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করে বলে প্রত্যক্ষদর্শী ও আরডিএ সূত্রে জানায়।

আরডিএ সূত্রে জানায়, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গেল ২০ এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। এ নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুইটি গ্রুপে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল মানুষ আরডিএ ভবনে প্রবেশ করে। তাঁরা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতভাবে টেন্ডারবাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যান। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ওই সব টেন্ডারবাক্স উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনা হয়। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাক্সে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ দরদাতারা।

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, দুুপর আড়াইটার দিকে উদ্ধার করা টেন্ডারবাক্স খোলা হয়। যাচাইয়ের সময় দেখা যায়, জমা পড়া বেশকিছু দরপত্রে কাটাকাটি করা হয়েছে।

তবে, দরপত্র দাখিলকারী অন্য সদস্যদের অভিযোগ, বাক্স ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে রেখে দিয়েছে।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডার নিলামের জন্য প্রায় ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত কিছু জমা পড়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ