সর্বশেষ
কোনাবাড়ীর সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল গ্রেপ্তার
সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪
সম্মানসূচক অস্কার পেলেন গ্লেন ক্লোজ ও রিডলি স্কট
মালয়েশিয়ায় রেল যোগাযোগ ঘিরে পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক
সোনিয়া গান্ধীর দৃষ্টিতে শেখ হাসিনা নির্বাসিত জীবন, সংগ্রাম ও ফিরে আসার ইঙ্গিত
সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার
মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক
গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ
ডিসেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরবেন শেখ হাসিনা, এপি’র সাক্ষাৎকার
গাজীপুরের কোনাবাড়ীতে মশার কয়েল থেকে অগ্নিকান্ড: ১০ লাখ টাকার সম্পদ রক্ষা
গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে বৃদ্ধার নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার

শাহ আলম: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দুই মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তা (বিকেকে) দেওয়ার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ২০২৭ সালের রাজ্য বাজেট উপস্থাপনের সময় সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী (মেন্ত্রি বেসার) দাতুক সেরি আমিরুদ্দিন শারি এই ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী জানান, ‘পাকেজ পেঙ্গুকুহান দায়া তাহান সেলাঙ্গর’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে কর্মচারীরা যে নিরলস পরিশ্রম করেছেন, তার স্বীকৃতি হিসেবেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে উক্ত কর্মসূচির আওতায় সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, স্কুল শিক্ষার্থী, কর্মজীবী নারী এবং সাধারণ ও ধান চাষিদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় আমিরুদ্দিন শারি বলেন, “রাজ্য সরকার ২০২৬ সালের জন্য ‘কিতা সেলাঙ্গর’ বিশেষ আর্থিক সহায়তা (বিকেকে) ঘোষণা করছে। এর আওতায় কর্মচারীরা দুই মাসের বেতন বা ভাতার সমপরিমাণ অর্থ পাবেন, যার সর্বনিম্ন পরিমাণ হবে ১,০০০ রিঙ্গিত।”

তিনি আরও জানান, চলতি বছরের বাজেট বরাদ্দ থেকেই এই অর্থ পরিশোধ করা হবে। রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনে বেতনভুক্ত রাজ্যের কর্মীরা এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘কেলাস আল-কোরআন দান ফারদু আইন’ (কাফা)-এর শিক্ষকরাও এই সুবিধার আওতায় আসবেন। এতে রাজ্য সরকারের মোট ১০ কোটি ৩১ লাখ রিঙ্গিত (১০০.৩১ মিলিয়ন) ব্যয় হবে।

আগামী ২১ ডিসেম্বরের মধ্যেই এই বিশেষ আর্থিক সহায়তার অর্থ কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ