সর্বশেষ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন
ছুটিসহ নানা দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা

গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অতিপরিচিত বাণিজ্যিক কেন্দ্র সফিপুর বাজার। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই এলাকাটি। তবে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় এখন আর স্বস্থির নিশ্বাস ফেলার উপায় নেই। চারপাশের যানজট আর কোলাহলের মাঝেই গেড়ে বসেছে দুর্গন্ধের রাজত্ব। সফিপুর উড়ালসড়কের নিচের অংশটি এখন যেন রূপ নিয়েছে খোলা এক ভাগাড়ে।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উড়ালসড়কের ঠিক নিচে এবং ব্যস্ত সড়কের এক পাশে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে বাসা-বাড়ীর বস্তা বস্তা ময়লা-আবর্জনা। পচা সবজির উচ্ছিষ্ট, ওয়ান-টাইম পøাস্টিক এবং কলার পাতা। দীর্ঘদিনের জমে থাকা এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো বাজারজুড়ে। ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা সফিপুরের এই সড়কটি দিয়ে প্রতিদিন পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী এবং সাধারণ পথচারী যাতায়াত করেন। ময়লার স্তৃপ পেরিয়ে পার হতে গিয়ে নাকে রুমাল দেওয়া ছাড়া উপায় থাকে না।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়মিত ব্যবসা পরিচালনা করি, অথচ বাজারের নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার জায়গা বা ব্যবস্থাপনার উদ্যোগ নেই। বাধ্য হয়ে অনেকেই সড়কের মাঝখানে ময়লা ফেলছেন। এতে ক্রেতারাও দোকানে আসতে চান না। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি খোলা জায়গায় এভাবে পচনশীল আবর্জনা জমে থাকায় মশা ও মাছির আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে বর্ষা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় এসব ময়লা থেকে ডেঙুগুসহ নানা পানিবাহিত ও বায়ুবাহিত রোগ ছড়িয়ে পড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। জরুরি সমাধানের দাবি একটি দ্রুতবর্ধনশীল বাণিজ্যিক এলাকার কেন্দ্রস্থলে এমন চিত্র কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সফিপুর বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত এই আবর্জনা অপসারণ এবং স্থায়ী ডাস্টবিন বা পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইনের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলো তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ