সর্বশেষ
কোনাবাড়ীর সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল গ্রেপ্তার
সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪
সম্মানসূচক অস্কার পেলেন গ্লেন ক্লোজ ও রিডলি স্কট
মালয়েশিয়ায় রেল যোগাযোগ ঘিরে পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক
সোনিয়া গান্ধীর দৃষ্টিতে শেখ হাসিনা নির্বাসিত জীবন, সংগ্রাম ও ফিরে আসার ইঙ্গিত
সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার
মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক
গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ
ডিসেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরবেন শেখ হাসিনা, এপি’র সাক্ষাৎকার
গাজীপুরের কোনাবাড়ীতে মশার কয়েল থেকে অগ্নিকান্ড: ১০ লাখ টাকার সম্পদ রক্ষা
গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে বৃদ্ধার নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫০ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে জেলা পরিষদের এ সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খাতের ১৫০ জন উপকারভোগীর হাতে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ