সর্বশেষ
কোনাবাড়ীর সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল গ্রেপ্তার
সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪
সম্মানসূচক অস্কার পেলেন গ্লেন ক্লোজ ও রিডলি স্কট
মালয়েশিয়ায় রেল যোগাযোগ ঘিরে পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক
সোনিয়া গান্ধীর দৃষ্টিতে শেখ হাসিনা নির্বাসিত জীবন, সংগ্রাম ও ফিরে আসার ইঙ্গিত
সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার
মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক
গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ
ডিসেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরবেন শেখ হাসিনা, এপি’র সাক্ষাৎকার
গাজীপুরের কোনাবাড়ীতে মশার কয়েল থেকে অগ্নিকান্ড: ১০ লাখ টাকার সম্পদ রক্ষা
গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে বৃদ্ধার নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে অবৈধ অনলাইন কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তারা সবাই চীন ও ফিলিপাইনের নাগরিক। বৈধ ভিসা বা পারমিট না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করাসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দাতুক হামশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছেন যে, তারা নিজ নিজ দেশে থাকা অবস্থায় মাসে ২,০০০ থেকে ৮,০০০ রিঙ্গিত বেতনে চাকরির প্রস্তাব পেয়ে মালয়েশিয়ায় এসেছিলেন। এই চক্রে কার কী ভূমিকা ছিল এবং তারা ঠিক কী ধরনের অবৈধ কার্যক্রম চালাচ্ছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের গোয়েন্দা ও অপারেশন ইউনিট এবং মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের (এমসিএমসি) যৌথ উদ্যোগে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। আটককৃতদের অধিকতর তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ