সর্বশেষ
কোনাবাড়ীর সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল গ্রেপ্তার
সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪
সম্মানসূচক অস্কার পেলেন গ্লেন ক্লোজ ও রিডলি স্কট
মালয়েশিয়ায় রেল যোগাযোগ ঘিরে পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক
সোনিয়া গান্ধীর দৃষ্টিতে শেখ হাসিনা নির্বাসিত জীবন, সংগ্রাম ও ফিরে আসার ইঙ্গিত
সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার
মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক
গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ
ডিসেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরবেন শেখ হাসিনা, এপি’র সাক্ষাৎকার
গাজীপুরের কোনাবাড়ীতে মশার কয়েল থেকে অগ্নিকান্ড: ১০ লাখ টাকার সম্পদ রক্ষা
গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে বৃদ্ধার নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার:
বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তরুণীকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার এবং ডিজিটাল প্রমাণ মুছে ফেলার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন তারেকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওসির প্রধান সহযোগী এক ব্যক্তিসহ তাঁর বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।

অভিযুক্ত অন্য ব্যক্তি হলেন ওসির ঘনিষ্ঠ সহযোগী মো. সোহেল।

অভিযোগ সূত্রে জানায়, প্রায় এক বছর পাঁচ মাস আগে ব্যক্তিগত একটি আইনি সহায়তার প্রয়োজনে কাশিমপুর থানায় যাওয়ার সুবাদে তৎকালীন ওই থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা কর্মরত ইফতেখার হোসেন তারেকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। সেই সুযোগে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই পুলিশ কর্মকর্তা।

অভিযোগে, সম্পর্কের পুরো সময়জুড়ে নিজেকে অবিবাহিত দাবি করে তাঁকে বিয়ের নিশ্চিত আশ্বাস দেন ওসি ইফতেখার। এই সুযোগে তাঁকে বিভিন্ন সময়ে তাঁর বন্ধু সোহেলের বাসায় নিয়ে যাওয়া হতো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ওসি পাঁচ বছর অপেক্ষা করার কথা বলে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানান।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে প্রতিবাদ করায় ওসির বন্ধু সোহেল ভুক্তভোগীকে বিভিন্ন ধরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি ওসির পরিবার থেকেও ভুক্তভোগীর পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করা হয়। ওসি নিজেই অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়ায় গত চার দিন আগে ভুক্তভোগী নারী গাজীপুরের জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে বিষয়টি অবহিত করেন। অভিযোগ রয়েছে, বিষয়টি টের পেয়ে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) ওসি ইফতেখার নিজের ক্ষমতার অপব্যবহার করে সহযোগী সোহেল ও অন্য এক ব্যক্তিকে ভুক্তভোগীর বাসায় পাঠান। তাঁরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং ওসির বিরুদ্ধে থাকা সমস্ত কল রেকর্ড ও চ্যাটের ডিজিটাল প্রমাণ মুছে ফেলেন।

তবে ভুক্তভোগী নারী জানান, বুদ্ধিমত্তা খাটিয়ে তিনি ওসির সাথে কথোপকথনের সংবেদনশীল অডিও ক্লিপ, একটি ছবি এবং অন্য ভুক্তভোগী নারীদের কাছে পাঠানো ওসির কিছু গোপন ছবি আগেই নিরাপদ স্থানে সংরক্ষণ করে রেখেছেন। বর্তমানে ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর সহযোগীদের ভয়ে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে ওসির লোকজন বিভিন্ন মাধ্যমে টাকার লোভ দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হয়রানি করে চলেছে।

দেশের একজন অসহায় নাগরিক হিসেবে পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও বিভাগীয় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেন তারেক ও তাঁর সহযোগীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ