সর্বশেষ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন
ছুটিসহ নানা দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা

নাটোর পৌরসভার সড়কবাতি অচল: অন্ধকার দুর্ভোগে পৌরসভাবাসী

নিজস্ব প্রতিবেদক: নেই পৌর মেয়র, নেই ওয়ার্ড কাউন্সিলর, অভিযোগ দেয়ার জায়গা পর্যন্ত নেই। আওয়ামী লীগ সরকার চলে যাবার পর একজন সচিবকে পৌরকর্মকর্তা নিয়োগ দিয়ে পাঠানো হয়েছে। তাতে কোনো কাজে আসছে না।

প্রবাদ বাক্যে আছে, “নাই মামার চেয়ে কানা মামা ভালো”। শেষ-মেষ সেই কানা মামাও কোনো কাজে আসছে না। জনগণের দুঃখ দুর্দশা রয়েই যাচ্ছে, এসব দেখার কেউ নেই। কথাগুলো বলছিলেন, নাটোর পৌরসভার স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, নাটোর পৌরসভার বেশিরভাগ বিভিন্ন সড়কবাতিগুলো দীর্ঘদিন ধরে (স্ট্রিট লাইট) অচল বা অনিয়মিতভাবে জ¦লছে। ফলে সন্ধ্যার পর অনেক এলাকায় অন্ধকার নেমে আসছে, যা পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির ছাড়াও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নাটোর পৌরসভার বেশিরভাগ খুঁটির বাতিগুলো দিনের পর দিন নষ্ট থাকলেও সেগুলো মেরামতের উদ্যোগ কারো চোখে পড়ছে না। এতে রাতে চলাচলে অসুবিধার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে।

স্থানীয় বাসিন্দারা আরো বলেন, “আমরা নিয়িমিত পৌরকর দিচ্ছি, কিন্তু রাত হলে অনেক রাস্তাই অন্ধকারে ডুবে থাকে। রাস্তায় বাতি নেই, ভোগান্তি চরমে। বাতিগুলো নষ্ট হয়ে মাসের পর মাস পড়ে থাকলেও মেরামত করার উদ্দেগ থাকে না। এ যেন ভয়ঙ্কর পরিবশে সৃষ্টি হয়েছে। সড়কে লাইটবাতি না থাকায় অন্ধকারে অপরাধ বেড়েই চলছে।

 

নাগরিকদের দাবি, নিয়মিত পৌরকর দিয়ে আসছি, অথচ পৌরসভা থেকে তেমন সুযোগ সুবিধা আজ পর্যন্ত পাইনি। নিয়মনুযায়ী প্রতি রাতে পৌরসভার রাস্তা-ঘাটগুলো ঝাড়– দিতে হবে। আজ পর্যন্ত নাটোর পৌরসভার রাস্তা-ঘাটগুলো ঝাড়– দিতে দেখিনি।
কর্তৃপক্ষ নিয়মিতভাবে সড়কবাতি পরিদর্শন করে নষ্ট বাতিগুলো দ্রুত মেরামত করা, কোথাও নতুন বাতির প্রয়োজন তা তদন্ত করে স্থাপন করা। অথচ এসবের ধারের কাছেও নেই নাটোর পৌরসভা। প্রায় দুই বছরের অধিক সময় যাবৎ সড়কবাতিগুলো অচল। কিন্তু এ সমস্যার সমাধান নেই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার বলারীপাড়ার, হরিশপুর বাইপাস থেকে মাদ্রসা মৌড় পর্যন্ত সড়ক বাতি জ¦লে না।
এক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় দুই বছরের অধিক সময় ধরে পৌরসভাধীন রাস্তার বাতিগুলো অচল হয়ে পড়ে আছে। দেখার কেউ নেই, মনে হয় অজপাড়াগাঁয় বসবাস করছি। জীবনের ঝুঁকি নিয়ে অন্ধকার রাস্তায় চলাচল করতে হচ্ছে। সম্প্রতি অন্ধকারে সন্ত্রাসী, ছিনতাই, মাদক সেবন-মাদক বিক্রি ও চোরের আনাগোনা বেড়ে চলেছে।

এ ব্যাপারে নাটোর পৌরকর্মকর্তা মো. আমিনুর রহমানের কাছে এ সমস্যা কিভাবে সমাধান করবেন এ নিয়ে কিছু প্রশ্ন করা হলে, তিনি এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ