সর্বশেষ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব

কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে কথিত এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নিরব (২৮)।

আটককৃত নিরব কোনাবাড়ীর রাজাবাড়ী এলাকার আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিরব কিছুদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি কোনাবাড়ী থেকে বাংলালিংক কোম্পানির ‘রাইজ সিম’ ও ব্যবহৃত বাটন মোবাইল বিক্রেতা কামাল হোসেনকে (২৬) তুলে নিয়ে যান। নিজের কার্যালয়ে আটকে রেখে তাকে মারধর করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী কামাল হোসেন জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তিনি কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে সিম ও মোবাইল বিক্রির জন্য অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে নিরব সেখানে এসে তার মোবাইলগুলো দেখে পরিচয় জানতে চান। এরপর তাকে কথা বলার কথা বলে কোনাবাড়ী বাজারের একটি ঘরে নিয়ে যান।

কামাল বলেন, “ঘরে ঢোকা মাত্রই নিরব দাবি করেন যে তিনি ১২ লাখ টাকা দিয়ে ফুটপাত ইজারা নিয়েছেন। কার অনুমতিতে দোকান দেওয়া হয়েছে-তা জানতে চেয়ে তিনি ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেন।”

তিনি আরও জানান, জরিমানার নামে চাঁদা দিতে অস্বীকার করলে নিরব ও তার সঙ্গে থাকা ১০-১২ জন সহযোগী তাকে মারধর করেন। তারা তার কাছে থাকা বেতনের ৭,৩০০ টাকা, একটি পাওয়ার ব্যাংক এবং ৫টি মোবাইল নিয়ে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ৬,২০০ টাকা তাদের অ্যাকাউন্টে সেন্ড মানি করিয়ে নেন। টাকা নেওয়ার পর বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে বের করে দেওয়া হয়।

পরদিনের ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী বলেন, “পরদিন আমার ৮ হাজার টাকার কিস্তি ছিল। আমি হাত-পা ধরে বলেছিলাম ২ হাজার টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে। কিন্তু তারা আমাকে ইলেকট্রিক শক দেওয়ার ভয় দেখায়। ভয়ে আমি চলে আসি এবং পরে থানায় লিখিত অভিযোগ করি।”

এ বিষয়ে জানতে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রীস আলী সরকারের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন জানান, “নিরব নামে কেউ কোনাবাড়ী থানা বিএনপির কোনো পদে নেই।”

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিরবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ