সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

ধর্মীয় ও সামাজিক সংগঠন আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) সিলেট মহানগরীর উপশহর এলাকার ই-ব্লকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে এ এম এন জামান চৌধুরীকে চেয়ারম্যান এবং সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে মহাসচিব মনোনীত করা হয়েছে।

 

য়ারম্যান হিসেবে বখতিয়ার আহমদ ইমরান, সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ, সেলিম আহমদ, সৈয়দ আছলাম হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, ময়না মিয়া, এ এম মাসুদ চৌধুরী, আবু জাফর মো. জমশেদ, মো. মুজিবুল হক চৌধুরী, মুনতাজ হোসেন মুন্না, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, বিদ্যা রত্ন রায়, মারুফ বখতিয়ার চৌধুরী, এস. আলম আলমগীর, জাফরুল ইসলাম নূর চৌধুরী ও মো. ইউনুছ মিয়াসহ একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

যুগ্ম মহাসচিব পদে সাংবাদিক শহীদুল ইসলাম সুহেল, সুয়েব লস্কর ফখর উদ্দিন, সাংবাদিক মো. ফখর উদ্দিন, নূরুল ইসলাম সুমন, সিদ্দিকা চৌধুরী, এনাম হোসেন ও বি. এম. এনাম চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে টুনু তালুকদার, শিহাব সরোয়ার শিপু, তোফায়েল আহমদ রয়েল, কদ্দুস শিকদার, ফয়সল আহমদ, নূরুল ইসলাম খান, রাকিব আহমদ, খালেদ আহমদ, সাংবাদিক মীর মফিজুল ইসলাম ইমরান, সাংবাদিক মফিজ উদ্দিন সরকার, সাদেক আহমদ তাপাদার রুহুল ও শামীম খানকে মনোনীত করা হয়েছে।

 

এ ছাড়া প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে মোট ৩৬০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

 

সভায় সংগঠনের নেতারা বলেন, দেশের ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আশেকানে আউলিয়া বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণে নবগঠিত কমিটি সমন্বিতভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ