সর্বশেষ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব

একজন নিঃস্বার্থ সমাজকর্মীর নাম শহিদুল ইসলাম কালু

ঢাকা ডায়েরি ডেস্ক:
আমাদের সমাজে বা মহল্লায় এমন কিছু মানুষ আছেন, যারা কখনো ব্যক্তিগত লাভের আশা না করে মানুষের কল্যাণে কাজ করে যান। তেমনই একজন নিঃস্বার্থ সমাজকর্মী হলেন, নাটোর পৌরসভাধীন ৩নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: শহিদুল ইসলাম ওরফে কালু।                           

 

তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। নিয়মিত এলাকার সকল সমস্যা-সমাধানের চেষ্টা করে থাকেন। নিজের পরিবারের ভবিষ্যদ্বাণী নিয়ে কখনো ভাবেন না।

 

অর্থসম্পত্তির প্রতি তেমন লোভ-লালোসা দেখা যায় না। দলীয় ভাবে পাওয়া উপকরণ বা অনুদান পেলে তা সঠিকভাবে বিতরণ করারও নজরি রয়েছে তাঁর। কালুর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ খুঁজে পাওয়া যায়নি।

বিশেষ করে হাজরানাটোর ও বলারীপাড়া এলাকার সাধারণ মানুষের মতে, শহিদুল ইসলাম কালু একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল ব্যক্তি। তাঁর উদ্যোগে অনেক অসহায় পরিবার উপকৃত হয়েছে এবং সমাজে মানবতার চর্চা আরও বৃদ্ধি পেয়েছে।

 

নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার এই মানসিকতা সমাজের জন্য অনুকরণীয়। সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। যদিও অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে আছে, তবুও তাঁর মন খারাপ হয় না। সমাজে কাজ করার মানসিকতা কালুর অনেক উচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত।

 

মহল্লাবাসীদের মতে মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এমন সমাজকর্মীরা সমাজের সম্পদ। তাঁদের আদর্শ অনুসরণ করলে একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

 

“তিনি একজন সাধারণ ও স্বল্প আয়ের মানুষ হলেও দীর্ঘদিন ধরে ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সঙ্গে যুক্ত রয়েছেন। ক্ষমতার কাছাকাছি অবস্থানে থেকেও তাঁর মধ্যে অহংকার বা দাপটের প্রকাশ দেখা যায় না। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরার কারণে তিনি অনেকের কাছে একজন ভালো ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।”

স্থানীয় সূত্রে জানায়, হাজরানাটোর, বলারীপাড়া ও পৌর এলাকার ৩নং ওয়ার্ড বাসীর সন্তান হিসেবে তিনি ওয়ার্ড পর্যায়ের একজন জনপ্রিয় বিএনপি’র কর্মী। ক্ষমতা নয়, মানুষের সেবাকেই তিনি প্রাধান্য দেন বেশি। বিনয়ী আচরণ ও জনকল্যাণমূলক কাজের কারণে ইতোমধ্যে তিনি এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

 

শহিদুল ইসলাম কালু বলেন, আমি রাজনৈতিকভাবে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের সৈনিক। বর্তমান দল ক্ষমতায় থাকা সত্তে¡ও কখনো কোনো নোংরা কাজের সঙ্গে জড়িত হইনি। আমি ছোট থেকেই অন্যায়কে আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং নিজেও পছন্দ করি না। বিএনপি’র একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এলাকা সকল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি আরো বলেন, সমাজে মানুষ হতে হলে বেশি অর্থের দরকার হয় না, অর্থ এক জিনিস আর মানব সেবা আরেক জিনিস। যতদিন বেঁচে যাবো সাধারণ মানুষের পাশে থাকতে পারি আমি হাজরা নাটোর, বলারীপাড়া এবং পৌরসভার ৩নং ওয়ার্ড বাসীর দোয়া কামনা করি।

 

কে এই শহিদুল ইসলাম ওরফে কালু ?
নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড হাজরানাটোর ও বলারীপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তার সরকারের ছেলে মো. শহিদুল ইসলাম কালু। ১৯৭৩ সালের দিকে বলারীপাড়া এলাকায় জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল সাত্তার সরকার ছিলেন, একজন সহজ-সরল ও নিরীহ সৎ ব্যক্তি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ