সর্বশেষ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন
ছুটিসহ নানা দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা

গাজীপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি প্রেপ্তার

গাজীপুর জেলা সংবাদদাতা:

গাজীপুরের কাশিমপুরে বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যেও সাড়ে ৩৩ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব-১। এ সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে প্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩রা জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় আশুলিয়া থেকে গাজীপুরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রাইভেটকারের চালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) এবং রাব্বি খলিফা (২২)। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ