সর্বশেষ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব

নাটোর আল সান হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ঢাকা ডায়েরি ডেস্ক: নাটোর হরিশপুর আল সান হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবার বলছেন, এটা ভুল চিকিৎসা না, ইচ্ছেকৃত ভাবে অক্সিজেন খুলে দিয়ে হত্যা করা হয়েছে।

গেল রোববার (২৮-জুন) রাত ১২টার দিকে নাটোর হরিশপুর আল সান হাসপাতালে মেডিসিন বিভাগে এ মৃত্যুর ঘটনা ঘটে।

ওই রোগীর নাম রুমা আক্তার (৩৫)। নিহত রুমা জেলার সিংড়া উপজেলার ইটালী গ্রামের মোনতাজ শাহ্ এর মেয়ে। তিনি হাজরা-নাটোর মুক্তিযোদ্ধা ওহাব মৌড় এলাকায় শহিদ ড্রাইভার মামার বাসায় থেকে নাটোর পূবালী ব্যাংক শাখায় পিয়ন পদে চাকুরি করতেন। রুমার এক ছেলে সুইট (১৯) মায়ের সঙ্গেই থাকেন। রুমার স্বামী নেই, এক মাস পূর্বে তাকে তালাক দিয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বজন সূত্রে জানায়, গেল ২৮ জুন রুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হরিশপুর আল সান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রুমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আল সান হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগী মিনিস্ট্রোক করেছে বলে জানায়। এরপর ওই রোগীকে সেখানে ভর্তি করে অক্সিজেন দিতে বলে। রুমার বোন ফরিদা আক্তার আল সানের কথা মত রুমাকে অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন।

কিন্তু মজার বিষয় হচ্ছে, একজন স্ট্রোকের রোগীকে বিনা ক্যাবিনে, শুধুমাত্র একটি ট্রলিতে শুয়ে রেখে অক্সিজেন দেয়া হয়।
রাতে আল সানের মালিক বাবুল ও তাঁর স্ত্রী এবং কর্মচারীরা এসে রোগীর বোনকে ক্যাবিন ভাড়া নিতে বলে। নিহতের বোন ফরিদা আক্তার বলেন, আমরা বার বার ক্যাবিন ভাড়া চেয়েছি অথচ তাঁরা ক্যাবিন সংকটের কথা জানিয়ে ক্যাবিন দেয়নি।

রাত পৌনে ১২টার দিকে হাসপাতাল মালিক বাবুল আবারো এসে ক্যাবিন ভাড়া না নেওয়ায় অজুহাত এবং রোগী সুস্থা আছে দেখিয়ে মুখ থেকে অক্সিজেন লাইন খুলে ফেলায়। অক্সিজেনের লাইন খুলে ফেলার কিছুক্ষণ পরেই ওই রোগীর মৃত্যু হয়।

নিহতের মা জানান, অক্সিজেন দেয়ার পর রুমা সুস্থা হয়ে উঠে। হাসপাতাল মালিক বাবুল এসে বলেন, আপনরা রোগীর জন্য শয্যা (ক্যাবিন ভাড়া নেননি, আমরা এখন ঘুমাতে যাব একথা বলে রোগীর মুখ থেকে অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন। অক্সিজেনের লাইন খুলে দেয়ার ঠিক দুই মিনিটের মাথায় রুমা মারা যায়।
রুমা মা বলেন, এটা মৃত্যু নয়, এটা খুন করা হয়েছে আমার মেয়েকে। রোগীর মুখ থেকে অক্সিজেন খুলে দেয়ার প্রতিবাদ জানালে, হাসপাতাল কর্তৃপক্ষ বাবুল ও তাঁর স্ত্রী এবং কর্মচারীরা উত্তেজিত হয়ে নিহতের বোন ফরিদার ওপর হামলা করে।
রুমার মৃত্যুর খবর শুনে হাসপাতালে স্বজনরা ছুটে এসে রুমার মৃত্যুর কারণ জানতে চাইলে বাবুল ও তাঁর স্ত্রীসহ হাসপাতালের অন্যন্যা কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসীর মিলে অভিযুক্ত কর্মচারীসহ হাসপাতাল মালিক বাবুলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন।
যা পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হাসপাতাল মালিক বাবুল হোসেনকে নিয়ে যায়।

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ওই হাসপাতালের মালিক বাবুলসহ কর্মচারীদেরকে মারধর করে এবং হাসপাতালের বেশকিছু গøাস ভাঙচুর করা হয়।

নিহত রুমার মা অভিযোগ করে বলেন, নাটোর সদয় থানায় গিয়ে আমি বিষয়টি থানার ’ওসি’ স্যারকে বলি। কিন্তু ’ওসি’ হাসপাতাল কর্তৃপক্ষের নামে অভিযোগ আমলে না নিয়ে বাবুল এর সঙ্গে ঝামেলা মিটায়ে নিতে বলে। রুমার বোন বলেন, থানা থেকে লাশ নিয়ে দাফন করে আসতে বলে। কথাগুলো শুনে মনে হলো, ’ওসি’কে তাঁরা আগে থেকেই কিনে নিয়েছে।

এ ব্যাপারে নাটোর সদর থানার ’ওসি’ মনসুর আহমেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নাটোর সিভিল সার্জেন এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। তবে আল সান হাসপাতাল এর কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ