সর্বশেষ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন
ছুটিসহ নানা দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

 

র‍্যাব জানায়, গত সোমবার (১৩ জুলাই) ভোররাতে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

 

 

প্রাথমিক তদন্তে জানা যায়, নাসিমা বেতন পাওয়ার পর স্বামী ছায়েদুল তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। মাদকের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘটনাস্থলেই উপস্থিত ছিল। গুরুতর আহত অবস্থায় নাসিমার মৃত্যু হয়।

 

ঘটনার পর র‍্যাব-১ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ