সর্বশেষ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু
কোনাবাড়ীতে বিএনপি নেতা নিরব চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে এসএ পরিবহনে চাঁদাবাজি ও লুটপাট: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার ক্যাশ ও সিগারেট লুট!
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব

ঝটিকা মিছিল দমনে ‘জিরো টলারেন্স’ জিএমপির

ছয় মাসে গ্রেপ্তার ৩ হাজার ২১৭, নিষিদ্ধ সংগঠনের সাত মামলায় আটক ৯৫

গাজীপুর জেলা সংবাদদাতা:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। একই সঙ্গে মাদক, অস্ত্র, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযানে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৮৫৪টি মামলা দায়েরের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (৭ জুলাই) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের অপরাধ বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের চেষ্টা করছে। এসব ঘটনায় সদর, বাসন, কোনাবাড়ী, গাছা ও টঙ্গী পশ্চিম থানায় সাতটি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৯৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহযোগীদের মধ্যে আরও শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কিংবা গোপন কার্যক্রম, প্রচার-প্রচারণা বা অর্থায়ন সন্ত্রাসবিরোধী আইনে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহানগর এলাকায় ২০টি হত্যা, সাতটি ডাকাতি, ২৮টি ছিনতাই, ১৬টি সিঁধেল চুরি, ১৭৬টি নারী ও শিশু নির্যাতন, ৮১২টি মাদক, ৬০টি অস্ত্র এবং অন্যান্য অপরাধে ৭৩৫টিসহ মোট ১ হাজার ৮৫৪টি মামলা হয়েছে।

একই সময়ে গ্রেপ্তার হওয়া ৩ হাজার ২১৭ জনের মধ্যে ৯৮৮ জন মাদক কারবারি, ৯০১ জন মাদকসেবী, ৩৭৭ জন অস্ত্র মামলার আসামি, ৩৫৪ জন ডাকাতির প্রস্তুতির অভিযোগে, ৪৬ জন ছিনতাই মামলায়, ২৩ জন ডাকাতি মামলায় এবং অন্যান্য মামলায় ৫২৮ জন রয়েছেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, একটি গুলির খোসাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এছাড়া জব্দ করা হয়েছে ৫১ হাজার ৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোইন, ৫৩০ পিস প্যাথেডিন, ২৭৬ বোতল ফেনসিডিল, ১৫১ লিটার বিদেশি মদ এবং ৪৬ লিটার দেশীয় মদ।

টঙ্গী পূর্ব থানার পাগাড় বিসিক মার্কেট এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের ঘটনায় দায়ের করা মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মাদক নিয়ন্ত্রণে টঙ্গীসহ মহানগরীর বিভিন্ন বস্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনার কথা জানিয়ে কমিশনার বলেন, মাজার বস্তি, কেরানীর টেক, ব্যাংকের মাঠ ও এরশাদনগর এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি শীর্ষ মাদক কারবারিদের সম্পদের উৎস ও অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে।

তিনি আরও জানান, ছিনতাই প্রতিরোধে মহানগরজুড়ে চেকপোস্ট, মোবাইল টহল, ব্লক রেইড ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অধিকাংশ ছিনতাইকারী পূর্বেও একই ধরনের অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধির ফলে অপহরণ ও হানি ট্র্যাপের মতো অপরাধ কমেছে। কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রস্তুত করে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে জিএমপির অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), মোঃ জাহিদ হোসেন ভূঁইয়া, সিপিএম (বার) (ডিসি-সদর দপ্তর ও অর্থ) , এস এম আশরাফুল আলম, পিপিএম (ডিসি ট্রাফিক), মোহাম্মদ মহিউল ইসলাম (ডিসি -সিটিএস বি), মোঃ শফিকুল ইসলাম, (ডিসি, ক্রাইম -নর্থ), সাহেব আলী পাঠান (ডিসি, ডিবি- সাউথ), অশোক কুমার পাল, পিপিএম (ডিসি, ডিবি নর্থ), ইয়াসমীন সাইকা পাশা, এডিসি (সদর দপ্তর ও অর্থ), খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, স্টাফ অফিসার টু কমিশনার, মোহা: হারুন -অর – রশিদ, ওসি, বাসন থানা ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ