সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংকটে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে লে-অফ আরও ৭ দিন বৃদ্ধি

কোনাবাড়ী (গাজীপুর) সংবাদদাতা:
ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণে গাজীপুরের কোনাবাড়ী এলাকার কেয়া গ্রুপের চারটি উৎপাদন প্রতিষ্ঠানে চলমান লে-অফ আরও সাত দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ জুলাই পর্যৗল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।                                   

মঙ্গলবার (৭ জুলাই) কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। লে-অফের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো, কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা-১২ অনুযায়ী গত ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সম্ভাব্য ৩৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছিল।

তবে এখনো পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আরও সাত দিনের জন্য লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

যেসব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী টানা তিন মাস বা তার বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া লে-অফের প্রতিটি দিনের জন্য আইনানুগ ক্ষতিপূরণ পাবেন বলেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদনের অনুকূল পরিবেশ ফিরে এলে নোটিশের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিক ও কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “প্রায় ১৫ মাসের বেতন বকেয়া রয়েছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, দোকানের বাকির টাকা, সন্তানের স্কুলের বেতন কোনোটাই ঠিকমতো দিতে পারছি না। বকেয়া বেতন কবে পাব, সেটিও জানি না।”

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংকটের কারণে গত ৬ জুন চারটি প্রতিষ্ঠানে লে-অফ ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতির কোনো অগ্রগতি না হওয়ায় আগামী ১৭ জুলাই পর্যন্ত লে-অফের মেয়াদ বাড়িয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ