সর্বশেষ
গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব-১)
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ‘কোনাবাড়ী বাসিন্দা’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
১৫ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান পদের লোভ: কালিয়াকৈরে বিতর্কিত মেম্বার সফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা
গুরুদাসপুরের শ্যামপুরে ২ শিশু পানিতে ডুবে মারা যাওয়া দাফন ও জানাজাকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলার অভিযোগ
নবনির্বাচিত ২৩-তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডুয়েট উপাচার্যের অভিন্দন
নতুন রাষ্ট্রপতিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন
দুর্নীতিবাজদের আতঙ্কের নাম গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়া
গাছায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার ২টি সামুরাই
“সাংবাদিকের হাতে কলম, আগ্নেয়াস্ত্র নয়” এক মিথ্যা অপবাদের গল্প ও সত্যের জয়
গাজীপুর জেলা কারাগারে বড় ‘সিন্ডিকেট’: ১ পিস পেঁয়াজের দাম ১০ টাকা
লেখাপড়ার বালাই নেই, মুখে তোতলামি গলায় টাই ঝুলিয়ে মেম্বার প্রার্থী, সৌদি প্রবাসী আবু সাইদ!
গাজীপুর জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চূড়ান্ত, সভাপতি সেলিম ও সম্পাদক সজিব
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য
দলীয় প্রভাব খাটিয়ে গাজীপুরের শতবর্ষী মসজিদে নতুন কমিটি, মুসল্লিদের ক্ষোভ
কাশিমপুরে প্রাচীর টপকে পালানো নারী বন্দি অবশেষে গ্রেপ্তার, অবহেলার দায়ে বরখাস্ত ৭

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক মোল্লা, সম্পাদক মাহফুজ আলম

ঢাকা ডায়েরি ডেস্ক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।                                                 

বুধবার (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

 

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান (যন্ত্রকৌশল বিভাগ), যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ (গণিত বিভাগ), কোষাধ্যক্ষ মো. তৌহিদুজ্জামান (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), সাংস্কৃতিক সম্পাদক মো. মাহিদুল হাসান (গণিত বিভাগ), ক্রীড়া সম্পাদক সানজিদ-ই-ইলাহী (ইইই বিভাগ), দপ্তর সম্পাদক আকরামুল হক (ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট), প্রচার সম্পাদক মো. সাকিব সালিম (ইইই বিভাগ) এবং মহিলা সম্পাদক ড. উম্মে ফাওজিয়া রহিম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

 

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমিতির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ